এডিপি বাস্তবায়নে স্থবিরতা, জুলাইয়ে দশ মন্ত্রণালয়ের হাতে খরচ শূন্য

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ১:৩৮ এএম
এডিপি বাস্তবায়নে স্থবিরতা, জুলাইয়ে দশ মন্ত্রণালয়ের হাতে খরচ শূন্য

চলতি অর্থবছরের শুরুতে সরকারের উন্নয়ন খাতে ভাটা পরিলো। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র দশমিক ৬৯ শতাংশ বাস্তবায়ন সম্ভব হয়েছে। এমনকি এই মাসে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের উন্নয়ন বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি।

সোমবার (২৫ আগস্ট) প্রকাশিত আইএমইডির প্রতিবেদনে দেখা যায়, ৩ লাখ ৮ হাজার কোটি টাকার এডিপি বরাদ্দের বিপরীতে প্রথম মাসে মাত্র ২ হাজার ১২১ কোটি টাকা খরচ হয়েছে। গত বছরের একই সময়ে এই হার ছিল প্রায় একই রকম, তবে তার আগের দুই অর্থবছরের শুরুতে এক শতাংশের বেশি খরচ হয়েছিল। এক টাকাও খরচ করতে না পারা দপ্তরগুলোর মধ্যে রয়েছে শিল্প, বাণিজ্য, ধর্ম, পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও সেতু বিভাগ।

বাস্তবায়নে ধীরগতির পেছনে মূলত বর্ষাকালীন প্রতিবন্ধকতাকে দায়ী করা হচ্ছে। এই সমস্যা সমাধানে সরকার অর্থবছরের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৮-২৯ অর্থবছর থেকে জুলাই-জুনের পরিবর্তে এপ্রিল-মার্চ সময়কালে অর্থবছর পালন করা হবে। এতে করে বর্ষার কারণে উন্নয়ন কাজে সৃষ্ট বাধা এড়িয়ে বরাদ্দের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করা যাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...