শাহ আমানতে এক ফ্লাইটেই ৫ কোটির সিগারেট ও আইফোন জব্দ

প্রাইম বার্তা অনলাইন
১৭ আগস্ট ২০২৬ ২:০৪ পিএম
শাহ আমানতে এক ফ্লাইটেই ৫ কোটির সিগারেট ও আইফোন জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। দুবাই থেকে আসা একটি ফ্লাইটে এই অভিযান পরিচালনা করা হয়, যেখানে শুল্ক ও করসহ প্রায় ৫ কোটি ৫৩ লাখ টাকার পণ্য আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে বিমানবন্দরে এসে পৌঁছালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রীদের সন্দেহজনক ব্যাগেজ তল্লাশি শুরু করা হয়। এসময় তিন যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও মোবাইল ফোন পাওয়া যায়। এদের মধ্যে যাত্রী এমডি মঈনুল আবদিনের কাছ থেকে ২৬৪ কার্টন, আবদুল মান্নানের কাছ থেকে ২৪৬ কার্টন এবং নুরুল আলম রিয়াদের কাছ থেকে ২৭২ কার্টন সিগারেট ও কিছু আইফোন উদ্ধার করা হয়।

এছাড়াও বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ব্যাগ থেকে প্রায় ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে একই ফ্লাইট থেকে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন আটক করা হয়েছে, যার বাজার মূল্য ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...