সৌরবিদ্যুত ছাড়া চার্জ দিলেই জরিমানা, ই-রিকশার নিবন্ধন বন্ধ

প্রাইম বার্তা অনলাইন
১৭ আগস্ট ২০২৬ ২:১৮ পিএম
সৌরবিদ্যুত ছাড়া চার্জ দিলেই জরিমানা, ই-রিকশার নিবন্ধন বন্ধ

ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশা চালানোর ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করতে যাচ্ছে সরকার। এখন থেকে শুধুমাত্র সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দিলেই এসব যানবাহনের নিবন্ধন বা লাইসেন্স নবায়ন করা হবে। এর ব্যতিক্রম ঘটলে করা হবে জরিমানা এবং বন্ধ করা হবে নিবন্ধন সুবিধা।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ ও সমবায় বিভাগের সৌরবিদ্যুৎ ব্যবহার বিষয়ক এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ব্যাটারিচালিত রিকশাগুলো এখন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সিটি করপোরেশন ও পৌরসভার মাধ্যমে নিবন্ধনের আওতায় আসছে।

প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, পানি বিদ্যুৎ বা গ্যাস থেকে উৎপন্ন বিদ্যুতে ই-রিকশা চার্জ করলে আর কোনো নিবন্ধন বা নবায়ন দেওয়া হবে না। এমনকি নিয়ম ভঙ্গ করলে আইনানুগ জরিমানার বিধানও রাখা হচ্ছে। জাতীয় সংসদে সংশোধিত আইন পাস হয়েছে এবং খুব শীঘ্রই এ সংক্রান্ত বিধিমালা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...