নারীদের নিরাপদ যাতায়াতে তিন শহরে চালু হচ্ছে বিআরটিসির মহিলা বাস
নারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি রুটে ১৪টি বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও ট্রাক ডিপোতে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে নিযুক্ত থাকবেন একচেটিয়াভাবে নারী কর্মীরা। সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও বাসগুলোতে টিকিট কেটে যাতায়াতের সুবিধা থাকছে এবং শতাধিক স্থানে কাউন্টার স্থাপন করা হয়েছে।
এ উদ্যোগের মূল লক্ষ্য হলো নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং সভাপতিত্ব করবেন বিআরটিসি চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
সম্পর্কিত খবর
সৌরবিদ্যুত ছাড়া চার্জ দিলেই জরিমানা, ই-রিকশার নিবন্ধন বন্ধ
স্থানীয় সরকারের সব দপ্তরে বসবে সৌর প্যানেল
শাহ আমানতে এক ফ্লাইটেই ৫ কোটির সিগারেট ও আইফোন জব্দ
নিম্নচাপের কবলে বঙ্গোপসাগর, চার বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা
প্রেমিকের প্ররোচনায় মডেল রিধিকার আত্মহত্যা, আসামি কারাগারে
রাজধানীতে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, কমছে তাপমাত্রা

আরও পড়ুন

শাহ আমানতে এক ফ্লাইটেই ৫ কোটির সিগারেট ও…