ডারউইনে টাইগারদের ঐতিহাসিক জয়, ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের বাইরে প্রথম টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় নিশ্চিত করে টাইগাররা। খেলা শেষে প্রধানমন্ত্রী ভিডিও কলের মাধ্যমে দলের সাথে কথা বলেন এবং জাতির পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দলটিকে হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। ম্যাচ চলাকালীন কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করলেও জয় নিশ্চিত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সাথে যোগাযোগ করেন। তিনি বলেন, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ও দলগত পারফরম্যান্সের কারণেই এই অসাধারণ অর্জন সম্ভব হয়েছে, যা দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের।
প্রধানমন্ত্রী এই জয়ের জন্য কোচিং স্টাফসহ সবাইকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, আসন্ন টেস্টেও দল একই ধারা অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিত করতে পারবে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
সৌরবিদ্যুত ছাড়া চার্জ দিলেই জরিমানা, ই-রিকশার নিবন্ধন বন্ধ
স্থানীয় সরকারের সব দপ্তরে বসবে সৌর প্যানেল
শাহ আমানতে এক ফ্লাইটেই ৫ কোটির সিগারেট ও আইফোন জব্দ
নিম্নচাপের কবলে বঙ্গোপসাগর, চার বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা
নারীদের নিরাপদ যাতায়াতে তিন শহরে চালু হচ্ছে বিআরটিসির মহিলা বাস
প্রেমিকের প্ররোচনায় মডেল রিধিকার আত্মহত্যা, আসামি কারাগারে

আরও পড়ুন

ডারউইনে টাইগারদের ঐতিহাসিক জয়, ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের বাইরে প্রথম টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় নিশ্চিত করে টাইগাররা। খেলা শেষে প্রধানমন্ত্রী ভিডিও কলের মাধ্যমে দলের সাথে কথা বলেন এবং জাতির পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দলটিকে হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। ম্যাচ চলাকালীন কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করলেও জয় নিশ্চিত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সাথে যোগাযোগ করেন। তিনি বলেন, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ও দলগত পারফরম্যান্সের কারণেই এই অসাধারণ অর্জন সম্ভব হয়েছে, যা দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের।
প্রধানমন্ত্রী এই জয়ের জন্য কোচিং স্টাফসহ সবাইকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, আসন্ন টেস্টেও দল একই ধারা অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিত করতে পারবে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
সৌরবিদ্যুত ছাড়া চার্জ দিলেই জরিমানা, ই-রিকশার নিবন্ধন বন্ধ
স্থানীয় সরকারের সব দপ্তরে বসবে সৌর প্যানেল
শাহ আমানতে এক ফ্লাইটেই ৫ কোটির সিগারেট ও…
নিম্নচাপের কবলে বঙ্গোপসাগর, চার বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা
নারীদের নিরাপদ যাতায়াতে তিন শহরে চালু হচ্ছে বিআরটিসির…