অর্থাভাবে থেমে ছিল পড়াশোনা, স্মার্টফোন পেলেন আকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ দাসের হাতে একটি স্মার্টফোন তুলে দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজ কার্যালয়ে আকাশের হাতে এই ফোনটি তুলে দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে ব্রেইল পাঠ্যপুস্তকের অপ্রতুলতার কারণে পড়াশোনার জন্য আকাশকে অডিও রেকর্ডিং এবং ডিজিটাল প্রযুক্তির ওপর নির্ভর করতে হয়। ক্লাসের লেকচার রেকর্ড করা ও স্ক্রিন রিডারের মাধ্যমে বই পড়ার জন্য স্মার্টফোন তার জন্য অত্যাবশ্যকীয় ছিল। কিন্তু পারিবারিক আর্থিক সংকটের কারণে ফোনটি কেনা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। পরে তিনি জেলা প্রশাসক বরাবর আবেদন করলে তার প্রয়োজনের কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়।
আকাশ বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ সময় জেলা প্রশাসক বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে। এই সহায়তা তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখবে।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর আত্মীয়ের পাম্পের কোটি টাকা লুট, ভুয়া র্যাবের ৫ সদস্য…
লঘুচাপ দুর্বল হলেও ঝুঁকি, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া বাধাকে উপেক্ষা করেই শুঁটকি শুকাবে শেকৃবির স্মার্ট প্রযুক্তি
ডাক্তারদের প্রতি বিশ্বাস ছাড়া বিদেশমুখিতা থামবে না: তারেক রহমান
শ্রদ্ধা জানাতে এসে ধানমন্ডি ৩২ এ আটক নিষিদ্ধ যুবলীগ কর্মী
দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আরও পড়ুন

অর্থাভাবে থেমে ছিল পড়াশোনা, স্মার্টফোন পেলেন আকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ দাসের হাতে একটি স্মার্টফোন তুলে দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজ কার্যালয়ে আকাশের হাতে এই ফোনটি তুলে দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে ব্রেইল পাঠ্যপুস্তকের অপ্রতুলতার কারণে পড়াশোনার জন্য আকাশকে অডিও রেকর্ডিং এবং ডিজিটাল প্রযুক্তির ওপর নির্ভর করতে হয়। ক্লাসের লেকচার রেকর্ড করা ও স্ক্রিন রিডারের মাধ্যমে বই পড়ার জন্য স্মার্টফোন তার জন্য অত্যাবশ্যকীয় ছিল। কিন্তু পারিবারিক আর্থিক সংকটের কারণে ফোনটি কেনা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। পরে তিনি জেলা প্রশাসক বরাবর আবেদন করলে তার প্রয়োজনের কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়।
আকাশ বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ সময় জেলা প্রশাসক বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে। এই সহায়তা তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখবে।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর আত্মীয়ের পাম্পের কোটি টাকা লুট, ভুয়া র্যাবের…
লঘুচাপ দুর্বল হলেও ঝুঁকি, চার বন্দরে ৩ নম্বর…
আবহাওয়া বাধাকে উপেক্ষা করেই শুঁটকি শুকাবে শেকৃবির স্মার্ট…
ডাক্তারদের প্রতি বিশ্বাস ছাড়া বিদেশমুখিতা থামবে না: তারেক…
শ্রদ্ধা জানাতে এসে ধানমন্ডি ৩২ এ আটক নিষিদ্ধ…
দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর…