নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন, মোট শয্যা এক হাজার
দেশের স্নায়ুরোগ চিকিৎসায় এক নতুন অধ্যায় সূচিত হলো। শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নবনির্মিত ৫০০ শয্যাবিশিষ্ট ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং মোনাজাতে অংশ নেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১২ সালে ৩০০ শয্যা নিয়ে এর যাত্রা শুরু হয়। রোগীর চাপ বাড়ায় পরবর্তীতে আরও ২০০ শয্যা সংযোজন করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত হওয়ায় মোট শয্যাসংখ্যা দাঁড়াল এক হাজারে। সংশ্লিষ্টরা দাবি করছেন, দক্ষিণ এশিয়ায় এত বৃহৎ কোনো নিউরোসায়েন্স হাসপাতাল এটিই প্রথম।
গ্রামের স্বাস্থ্যসেবা নিউরোসায়েন্স হাসপাতাল প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল উদ্বোধন
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন, মোট শয্যা এক হাজার
দেশের স্নায়ুরোগ চিকিৎসায় এক নতুন অধ্যায় সূচিত হলো। শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নবনির্মিত ৫০০ শয্যাবিশিষ্ট ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং মোনাজাতে অংশ নেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১২ সালে ৩০০ শয্যা নিয়ে এর যাত্রা শুরু হয়। রোগীর চাপ বাড়ায় পরবর্তীতে আরও ২০০ শয্যা সংযোজন করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত হওয়ায় মোট শয্যাসংখ্যা দাঁড়াল এক হাজারে। সংশ্লিষ্টরা দাবি করছেন, দক্ষিণ এশিয়ায় এত বৃহৎ কোনো নিউরোসায়েন্স হাসপাতাল এটিই প্রথম।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…