স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা নিয়ে অপপ্রচার: পুলিশের তীব্র প্রতিবাদ ও বর্ণনা
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামের প্রচারণাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি সুনির্দিষ্ট মহল এই ধরনের বানোয়াট তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সময় ওই মসজিদে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। নামাজের পর ওসি নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হলেও একটি পক্ষ বিভ্রান্তিমূলকভাবে তা প্রচার করে যেন তিনি মন্ত্রীর জুতা বহন করছেন।
বাস্তবে ওসি নিজের জুতা বহন করছিলেন এবং মন্ত্রীর জুতা মসজিদের প্রবেশপথেই রাখা ছিল। এ ঘটনাকে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ এমন অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
সম্পর্কিত খবর
অর্থাভাবে থেমে ছিল পড়াশোনা, স্মার্টফোন পেলেন আকাশ
তেল আমদানি: সরকারি ৩ কোম্পানিকে অগ্রাধিকার চেয়েছেন পাম্প মালিকরা
প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতন্ত্র সৌন্দর্যহীন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিফ হুইপ
শিক্ষার্থীদের মৃত্যুতে চুয়েটে সব পুকুরে পানিতে নামা নিষিদ্ধ
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার, জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার
বাংলাদেশ-সৌদি রুটে ফ্লাইট বাড়লো, সস্তায় মিলবে টিকিট

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা নিয়ে অপপ্রচার: পুলিশের তীব্র প্রতিবাদ ও বর্ণনা
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামের প্রচারণাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি সুনির্দিষ্ট মহল এই ধরনের বানোয়াট তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সময় ওই মসজিদে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। নামাজের পর ওসি নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হলেও একটি পক্ষ বিভ্রান্তিমূলকভাবে তা প্রচার করে যেন তিনি মন্ত্রীর জুতা বহন করছেন।
বাস্তবে ওসি নিজের জুতা বহন করছিলেন এবং মন্ত্রীর জুতা মসজিদের প্রবেশপথেই রাখা ছিল। এ ঘটনাকে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ এমন অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
সম্পর্কিত খবর
অর্থাভাবে থেমে ছিল পড়াশোনা, স্মার্টফোন পেলেন আকাশ
তেল আমদানি: সরকারি ৩ কোম্পানিকে অগ্রাধিকার চেয়েছেন পাম্প…
প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতন্ত্র সৌন্দর্যহীন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিফ…
শিক্ষার্থীদের মৃত্যুতে চুয়েটে সব পুকুরে পানিতে নামা নিষিদ্ধ
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার, জুয়া চক্রের ৫ সদস্য…