ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন, সমর্থক গয়েশ্বর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগামী রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায় দলটির শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ফখরুলের নাম প্রস্তাব করেন। তাৎক্ষণিকভাবে এই প্রস্তাবের সমর্থন জানান কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বৈঠকে আনুষ্ঠানিকভাবে মঈন খান প্রস্তাবক এবং গয়েশ্বর রায় সমর্থক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে দলীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই ফখরুলের নাম নিয়ে আলোচনা চলছিল, তবে আজই প্রথম আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হলো।
ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে তার ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করতে হবে এবং সেখানে উপনির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
আমরা বিএনপি পরিবার আমির খসরু মাহমুদ চৌধুরী গয়েশ্বর চন্দ্র রায় ড. আব্দুল মঈন খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন
সম্পর্কিত খবর
অর্থাভাবে থেমে ছিল পড়াশোনা, স্মার্টফোন পেলেন আকাশ
তেল আমদানি: সরকারি ৩ কোম্পানিকে অগ্রাধিকার চেয়েছেন পাম্প মালিকরা
প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতন্ত্র সৌন্দর্যহীন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিফ হুইপ
শিক্ষার্থীদের মৃত্যুতে চুয়েটে সব পুকুরে পানিতে নামা নিষিদ্ধ
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার, জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার
বাংলাদেশ-সৌদি রুটে ফ্লাইট বাড়লো, সস্তায় মিলবে টিকিট

ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন, সমর্থক গয়েশ্বর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগামী রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায় দলটির শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ফখরুলের নাম প্রস্তাব করেন। তাৎক্ষণিকভাবে এই প্রস্তাবের সমর্থন জানান কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বৈঠকে আনুষ্ঠানিকভাবে মঈন খান প্রস্তাবক এবং গয়েশ্বর রায় সমর্থক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে দলীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই ফখরুলের নাম নিয়ে আলোচনা চলছিল, তবে আজই প্রথম আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হলো।
ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে তার ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করতে হবে এবং সেখানে উপনির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
সম্পর্কিত খবর
অর্থাভাবে থেমে ছিল পড়াশোনা, স্মার্টফোন পেলেন আকাশ
তেল আমদানি: সরকারি ৩ কোম্পানিকে অগ্রাধিকার চেয়েছেন পাম্প…
প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতন্ত্র সৌন্দর্যহীন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিফ…
শিক্ষার্থীদের মৃত্যুতে চুয়েটে সব পুকুরে পানিতে নামা নিষিদ্ধ
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার, জুয়া চক্রের ৫ সদস্য…