লোডশেডিংয়ের জেরে হামলার শঙ্কায় পল্লী বিদ্যুতের নিরাপত্তা চাওয়া হলো

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ১০:৪৮ পিএম
লোডশেডিংয়ের জেরে হামলার শঙ্কায় পল্লী বিদ্যুতের নিরাপত্তা চাওয়া হলো

জ্বালানি সংকট ও তাপদাহের কারণে সৃষ্ট বিদ্যুৎ ঘাটতির প্রভাবে সারাদেশে লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর জেরে গ্রামাঞ্চলে বিক্ষুব্ধ জনতার হামলার আশঙ্কায় পল্লী বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রধানের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন (বাপবিএ)। বুধবার (১২ আগস্ট) আইজিপি বরাবর পাঠানো এক আবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাপবিএ সূত্র জানায়, দেশের মোট ৫ কোটি ২০ লাখ গ্রাহকের মধ্যে প্রায় ৪ কোটি গ্রাহক পল্লী বিদ্যুতের আওতাভুক্ত। গত কয়েকদিন ধরে গ্রামাঞ্চলে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং চলছে। এদিকে, সমিতিগুলোর বর্তমান চাহিদা ৮ থেকে ৯ হাজার মেগাওয়াটের বিপরীতে জাতীয় গ্রিড থেকে মাত্র ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এই বিপুল ঘাটতির কারণে গ্রামগুলোতে দীর্ঘক্ষণ বিদ্যুৎ থাকছে না, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে।

বিদ্যুৎ উৎপাদন না করে শুধু বিতরণের দায়িত্বে থাকা সত্ত্বেও সমিতির কর্মকর্তারা জনরোষের শিকার হচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাপবিএর দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অবকাঠামো ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...