মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান হুমায়ুন কবিরের
ঢাকায় নিয়োজিত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ বুধবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পর্যটন, মানবসম্পদ উন্নয়ন এবং বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।
আলোচনাকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মালদ্বীপে বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর জন্য আহ্বান জানান। এছাড়া দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় করার প্রতি তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়।
সম্পর্কিত খবর
রাজনীতি নয়, ৫০৩ উপজেলার সুষম উন্নয়নই সরকারের লক্ষ্য: মঈন খান
পেনসিলভানিয়ার এরিতে বন্দুক হামলায় নিহত ৮, বন্দুকধারীরও মৃত্যু
বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ: ৪১টি প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি…
সম্পর্ক পুনর্গঠনে বাংলাদেশের জনমত বুঝতে হবে ভারতকে: রাষ্ট্রদূত মুশফিক
জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগই মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সতর্ক করল আইএসপিআর

মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান হুমায়ুন কবিরের
ঢাকায় নিয়োজিত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ বুধবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পর্যটন, মানবসম্পদ উন্নয়ন এবং বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।
আলোচনাকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মালদ্বীপে বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর জন্য আহ্বান জানান। এছাড়া দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় করার প্রতি তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়।
সম্পর্কিত খবর
রাজনীতি নয়, ৫০৩ উপজেলার সুষম উন্নয়নই সরকারের লক্ষ্য:…
পেনসিলভানিয়ার এরিতে বন্দুক হামলায় নিহত ৮, বন্দুকধারীরও মৃত্যু
বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ: ৪১টি প্রকল্পে ১০ হাজার…
সম্পর্ক পুনর্গঠনে বাংলাদেশের জনমত বুঝতে হবে ভারতকে: রাষ্ট্রদূত…
জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগই মূল লক্ষ্য:…
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সতর্ক করল…