লাখ লাখ ভুয়া মুক্তিযোদ্ধার সৃষ্টি, চলছে নির্ভুল তালিকা তৈরির কাজ

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ১০:১৩ পিএম
লাখ লাখ ভুয়া মুক্তিযোদ্ধার সৃষ্টি, চলছে নির্ভুল তালিকা তৈরির কাজ

মুক্তিযুদ্ধের চেতনাধারী পরিচয়ধারীরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে কলঙ্কিত করে লক্ষাধিক ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছেন বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানান, এসব অপতৎপরতার বিরুদ্ধে এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সঠিক সম্মান নিশ্চিত করতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নির্ভুল তালিকা প্রণয়নে কাজ করছে মন্ত্রণালয়।

বুধবার (১২ আগস্ট) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তথ্য প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের কৌশল নির্ধারণ করতেই এই সভার আয়োজন। এতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গবেষকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অনুমান বা আবেগের ওপর ভিত্তি করে নয়, বরং প্রামাণ্য দলিল, সরকারি নথি ও সামরিক রেকর্ডের মাধ্যমে তালিকা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সময়ের স্বল্পতার কারণে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দ্রুত সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এছাড়া স্থানীয় পর্যায়ের মুক্তিযোদ্ধা, প্রশাসন ও গবেষকদের সমন্বয়ে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার উপরও জোর দেওয়া হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...