পুলিশে বড় রদবদল: রংপুর-বরিশালে নতুন ডিআইজি, বদলি ২৩ কর্মকর্তা

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ১১:২৭ পিএম
পুলিশে বড় রদবদল: রংপুর-বরিশালে নতুন ডিআইজি, বদলি ২৩ কর্মকর্তা

পুলিশ বাহিনীতে অনুষ্ঠিত হলো বড় ধরনের রদবদল। রংপুর ও বরিশাল রেঞ্জের জন্য নতুন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) নিয়োগের পাশাপাশি বিভিন্ন পদমর্যাদার ২৩ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বর্তমান কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০তম বিসিএসের এই কর্মকর্তা এর আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সাবেক কমিশনার ও শিল্পাঞ্চল পুলিশের বর্তমান ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া বিভিন্ন ইউনিটের পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে। এমআরটি পুলিশের ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনে, এসবির জেরিন আখতারকে টাঙ্গাইল, মোহাম্মদ এহসান সাত্তারকে খুলনা এবং মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়। জেলা পুলিশ সুপারদের মধ্যে মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর, সরকার ওমর ফারুককে খুলনা এবং মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...