ডিজিটাল সেবা তখনই কাজে লাগে যখন দুর্ভোগ কমে: জাইমা

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ১১:০১ পিএম
ডিজিটাল সেবা তখনই কাজে লাগে যখন দুর্ভোগ কমে: জাইমা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবা ডিজিটাল করার প্রশংসা করেছেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তবে তিনি মনে করেন, ডিজিটাল সেবার প্রকৃত সাফল্য নির্ভর করে এটি সাধারণ মানুষের জীবন যেন সত্যিই সহজ করে, সেটাই নিশ্চিত করা। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের ড্রাইভিং লাইসেন্স করার অভিজ্ঞতা ও দেশের সড়ক ব্যবস্থা নিয়ে এসব কথা বলেন।

জাইমা রহমান জানান, প্রায় এক দশক আগে লন্ডনে এবং সম্প্রতি বাংলাদেশে তিনি ড্রাইভিং টেস্ট দিয়েছেন। দুই স্থানেই প্রথম চেষ্টায় তিনি পাস করেছেন। কিন্তু তিনি লক্ষ্য করেছেন, বাস্তব অভিজ্ঞতার জন্য দুটি পরীক্ষার ধরন একেবারেই ভিন্ন। তিনি পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে গিয়ে দেশের সড়ক ব্যবহারের সামগ্রিক চিত্র ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতি মানুষের আস্থার বিষয়টি উপলব্ধি করেছেন।

তার মতে, নিয়ম মেনে চলার তাগিদ থাকা সত্ত্বেও ঢাকার তরুণ প্রজন্মের মধ্যে একধরনের হতাশা বিরাজ করে, কারণ সব সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। পথচারীদের অনিরাপদ ফুটপাত বা যাত্রী হিসেবে গাড়ির ফিটনেস ও চালকের দক্ষতা নিয়ে অনিশ্চয়তা তাদের এই হতাশার মূল কারণ। তিনি এও বলেন, একজন যাত্রী হিসেবে গন্তব্যে যাওয়ার পথে চালকের প্রশিক্ষণ বা বিশ্রামের বিষয়টি কারো নিয়ন্ত্রণে থাকে না, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...