জুলাই স্মৃতি জাদুঘরে সময় বদলায় শুক্রবার হতাশ হাজারো দর্শনার্থী
রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘর সম্প্রতি সবার জন্য উন্মুক্ত করা হলেও, শুক্রবার (৭ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে সময়সূচি পরিবর্তন নিয়ে দেখা দিয়েছে বিড়ম্বনা। সকাল থেকেই পরিবার ও পরিজন নিয়ে অসংখ্য মানুষ জাদুঘরের সামনে ভিড় করলেও, গেট বন্ধ থাকায় তাদের অনেককেই ফিরে যেতে হয়েছে অথবা দীর্ঘ সময় সূর্যের তাপে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
দুপুর ১১টার দিকে জাদুঘরের প্রধান ফটকে দেখা যায়, অনেকেই গেটের বাইরে অপেক্ষা করছেন। দর্শনার্থীদের অভিযোগ, প্রতিদিনকার নিয়ম অনুযায়ী বেলা ১১টায় জাদুঘর খোলা হবে—এমনটা ধরেই তারা সেখানে হাজির হয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ জানায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ সকালে জাদুঘর খোলা হবে না। হঠাৎ এই সময় পরিবর্তনের কারণে অনেক দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। জাদুঘরের দেয়ালে প্রিন্ট করা একটি নোটিশ লাগানো হয়েছে, যেখানে নতুন সময়সূচি জানানো হয়েছে।
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার জাদুঘরটি বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। তবে দর্শনার্থীদের জন্য শেষ প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট। এদিকে, দীর্ঘ সময় অপেক্ষা করতে না চাইলে অনেকেই হতাশ হয়ে ফিরে যান। আবার কেউ কেউ বিকেল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন।
সম্পর্কিত খবর
জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদের বিকল্প নেই: শাহদাত সেলিম
রোমে আটকে থাকা বিমানের জরুরি মেরামতে প্রকৌশলী দল পাঠাল বিমান
ড্যাব চিকিৎসকদের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. জুবাইদা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ডাক্তারদের সম্মেলনে স্বাস্থ্যসেবার নতুন অঙ্গীকার
সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জীবিকার উপহার দিলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

জুলাই স্মৃতি জাদুঘরে সময় বদলায় শুক্রবার হতাশ হাজারো দর্শনার্থী
রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘর সম্প্রতি সবার জন্য উন্মুক্ত করা হলেও, শুক্রবার (৭ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে সময়সূচি পরিবর্তন নিয়ে দেখা দিয়েছে বিড়ম্বনা। সকাল থেকেই পরিবার ও পরিজন নিয়ে অসংখ্য মানুষ জাদুঘরের সামনে ভিড় করলেও, গেট বন্ধ থাকায় তাদের অনেককেই ফিরে যেতে হয়েছে অথবা দীর্ঘ সময় সূর্যের তাপে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
দুপুর ১১টার দিকে জাদুঘরের প্রধান ফটকে দেখা যায়, অনেকেই গেটের বাইরে অপেক্ষা করছেন। দর্শনার্থীদের অভিযোগ, প্রতিদিনকার নিয়ম অনুযায়ী বেলা ১১টায় জাদুঘর খোলা হবে—এমনটা ধরেই তারা সেখানে হাজির হয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ জানায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ সকালে জাদুঘর খোলা হবে না। হঠাৎ এই সময় পরিবর্তনের কারণে অনেক দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। জাদুঘরের দেয়ালে প্রিন্ট করা একটি নোটিশ লাগানো হয়েছে, যেখানে নতুন সময়সূচি জানানো হয়েছে।
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার জাদুঘরটি বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। তবে দর্শনার্থীদের জন্য শেষ প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট। এদিকে, দীর্ঘ সময় অপেক্ষা করতে না চাইলে অনেকেই হতাশ হয়ে ফিরে যান। আবার কেউ কেউ বিকেল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন।
সম্পর্কিত খবর
জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদের বিকল্প নেই: শাহদাত…
রোমে আটকে থাকা বিমানের জরুরি মেরামতে প্রকৌশলী দল…
ড্যাব চিকিৎসকদের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. জুবাইদা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ডাক্তারদের সম্মেলনে স্বাস্থ্যসেবার নতুন অঙ্গীকার
সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক…