যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ডাক্তারদের সম্মেলনে স্বাস্থ্যসেবার নতুন অঙ্গীকার

প্রাইম বার্তা অনলাইন
০৮ আগস্ট ২০২৬ ৫:০৩ পিএম
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ডাক্তারদের সম্মেলনে স্বাস্থ্যসেবার নতুন অঙ্গীকার

উত্তর আমেরিকার নিউ জার্সির আটলান্টিক সিটিতে সেন্ট্রাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (সেন্ট্রাল বিএমএএনএ)-র ২০২৬ সালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ট্রপিকানা রিসোর্টে চার দিনব্যাপী এই আয়োজনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক চিকিৎসক, তাদের পরিবারের সদস্য ও শিক্ষাবিদরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ জার্সির লেফটেন্যান্ট গভর্নর ড. ডেল জি. ক্যাল্ডওয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, প্রফেসর ড. কর্নাড ফিশার, সাংসদ ডা. মাহবুবুর রহমান লিটন ও সুজনের প্রতিষ্ঠাতা বদিউল আলম মজুমদার। ভিডিও বার্তার মাধ্যমে অভিনন্দন জানান ড. মুহাম্মদ ইউনূস, ডা. জোবায়দা রহমান ও ডা. জাহাঙ্গীর কবির।

সংগঠনের সভাপতি ডা. ফজলুল ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন কনভেনর ডা. মুজিবুর রহমান মজুমদার ও চিফ কো-অর্ডিনেটর ডা. জামালউদ্দিন। এতে সার্বিক সমন্বয়ে ভূমিকা রাখেন সেক্রেটারি ডা. খন্দকার মাসুদুর রহমান। এই সম্মেলনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের দক্ষতা ও অভিজ্ঞতা দেশের স্বাস্থ্যখাতে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...