রোমে আটকে থাকা বিমানের জরুরি মেরামতে প্রকৌশলী দল পাঠাল বিমান

প্রাইম বার্তা অনলাইন
০৮ আগস্ট ২০২৬ ৫:২৬ পিএম
রোমে আটকে থাকা বিমানের জরুরি মেরামতে প্রকৌশলী দল পাঠাল বিমান

ইতালির রোমে কারিগরি সমস্যার কারণে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে একদল প্রকৌশলী ও প্রয়োজনীয় স্পেয়ার পার্টস পাঠিয়েছে কর্তৃপক্ষ। জরুরি এই পদক্ষেপের মাধ্যমে যাত্রীদের ভোগান্তি লাঘবের চেষ্টা চালাচ্ছে রাষ্ট্রীয় এই বিমান সংস্থাটি।

শুক্রবার রোমের লিওনার্দো দা ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর থেকেই ওই উড়োজাহাজটি ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ বা এওজি অবস্থায় রয়েছে। প্রকৌশলী দল ও সরঞ্জাম বহনকারী বিজি৩০৫ ফ্লাইটটি শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রোমে পৌঁছানোর কথা রয়েছে, এরপরই শুরু হবে মেরামত কাজ।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত ও নিরাপত্তা পরীক্ষা সন্তোষজনক হলে শনিবার রাত ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ফ্লাইটটি। রোম স্থানীয় সময় অনুযায়ী এই উড়োজাহাজটি রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তবে কারিগরি কাজে জটিলতা দেখা দিলে সময়সূচিতে আবারও পরিবর্তন আসতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...