মুগদা হাসপাতালে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে পড়ে শ্রমিক নিহত
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মোহাম্মদ ইউসুফ (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খনচপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ ওই প্রজেক্টে রাজমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। তার ভাতিজা মো. শাকিল জানান, কাজের এক পর্যায়ে হঠাৎ অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
আন্ডারওয়াটার রোবটে বিশ্বজয়, এমআইএসটিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ঢাকার নৌপথ সচলের নির্দেশ, দূষণরোধে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, ময়নাতদন্ত চলছে
হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, নিরাপত্তার অংশ: ডিবি
সেবার মান না বাড়িয়ে পানির দাম বাড়ানোর প্রস্তাবে তীব্র নিন্দা…
বেনজীরের মুক্তি: আনুষ্ঠানিক তথ্য নেই দুদকের, জানা গেছে গণমাধ্যমে

আরও পড়ুন

মুগদা হাসপাতালে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে পড়ে শ্রমিক নিহত
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মোহাম্মদ ইউসুফ (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খনচপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ ওই প্রজেক্টে রাজমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। তার ভাতিজা মো. শাকিল জানান, কাজের এক পর্যায়ে হঠাৎ অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
আন্ডারওয়াটার রোবটে বিশ্বজয়, এমআইএসটিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ঢাকার নৌপথ সচলের নির্দেশ, দূষণরোধে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, ময়নাতদন্ত চলছে
হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, নিরাপত্তার অংশ: ডিবি
বেনজীরের মুক্তি: আনুষ্ঠানিক তথ্য নেই দুদকের, জানা গেছে…