বেনজীরের মুক্তি: আনুষ্ঠানিক তথ্য নেই দুদকের, জানা গেছে গণমাধ্যমে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে জামিনে মুক্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) মীর মো. জয়নুল আবেদীন শিবলী। তিনি জানান, এ বিষয়ে তারা পত্রপত্রিকা ও গণমাধ্যমের মাধ্যমেই অবগত হয়েছেন। রোববার (২ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক ডিজি এসব কথা বলেন।
দুদক প্রধান জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। আন্তঃদেশীয় অনুসন্ধানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। দুদকের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন ছিল, তা সব করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বেনজীরকে কোন প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে দুদক ডিজি স্পষ্ট জানেন না। তবে এ প্রক্রিয়ায় দুদকের কোনো গাফিলতি নেই বলেও জানান তিনি। আইনানুগ যা করণীয় তা সংশ্লিষ্ট বিভাগ করবে বলে জানিয়েছেন তিনি।
অভিভাবকহীন দুদক আইনি পদক্ষেপ দুর্নীতি দমন কমিশন বেনজীর আহমেদ মীর মো. জয়নুল আবেদীন শিবলী সাবেক আইজিপি
সম্পর্কিত খবর
আন্ডারওয়াটার রোবটে বিশ্বজয়, এমআইএসটিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ঢাকার নৌপথ সচলের নির্দেশ, দূষণরোধে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, ময়নাতদন্ত চলছে
হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, নিরাপত্তার অংশ: ডিবি
সেবার মান না বাড়িয়ে পানির দাম বাড়ানোর প্রস্তাবে তীব্র নিন্দা…
মুগদা হাসপাতালে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে পড়ে শ্রমিক নিহত

আরও পড়ুন

বেনজীরের মুক্তি: আনুষ্ঠানিক তথ্য নেই দুদকের, জানা গেছে গণমাধ্যমে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে জামিনে মুক্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) মীর মো. জয়নুল আবেদীন শিবলী। তিনি জানান, এ বিষয়ে তারা পত্রপত্রিকা ও গণমাধ্যমের মাধ্যমেই অবগত হয়েছেন। রোববার (২ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক ডিজি এসব কথা বলেন।
দুদক প্রধান জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। আন্তঃদেশীয় অনুসন্ধানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। দুদকের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন ছিল, তা সব করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বেনজীরকে কোন প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে দুদক ডিজি স্পষ্ট জানেন না। তবে এ প্রক্রিয়ায় দুদকের কোনো গাফিলতি নেই বলেও জানান তিনি। আইনানুগ যা করণীয় তা সংশ্লিষ্ট বিভাগ করবে বলে জানিয়েছেন তিনি।
সম্পর্কিত খবর
আন্ডারওয়াটার রোবটে বিশ্বজয়, এমআইএসটিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ঢাকার নৌপথ সচলের নির্দেশ, দূষণরোধে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, ময়নাতদন্ত চলছে
হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, নিরাপত্তার অংশ: ডিবি
মুগদা হাসপাতালে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে পড়ে…