জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বিপিসির চেয়ারম্যান
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক। রোববার (২ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত জিয়াউল হক তার নিজ দপ্তরের কাজের পাশাপাশি বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে থাকবেন। এর আগে, গত ২৬ জুলাই সাবেক চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে ওএসডি করার পর থেকেই এই পদটি খালি ছিল।

সংশ্লিষ্ট সূত্রমতে, রেজানুর রহমানের বিরুদ্ধে বিপিসির সদর দপ্তর চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের পাশাপাশি জ্বালানি আমদানি ও বেসরকারি খাতে সরবরাহ নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ ছিল। তার আগের চেয়ারম্যান আমিন উল আহসানকেও একই কারণে ওএসডি করা হয়েছিল বলে জানা যায়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বিপিসির চেয়ারম্যান
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক। রোববার (২ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত জিয়াউল হক তার নিজ দপ্তরের কাজের পাশাপাশি বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে থাকবেন। এর আগে, গত ২৬ জুলাই সাবেক চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে ওএসডি করার পর থেকেই এই পদটি খালি ছিল।

সংশ্লিষ্ট সূত্রমতে, রেজানুর রহমানের বিরুদ্ধে বিপিসির সদর দপ্তর চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের পাশাপাশি জ্বালানি আমদানি ও বেসরকারি খাতে সরবরাহ নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ ছিল। তার আগের চেয়ারম্যান আমিন উল আহসানকেও একই কারণে ওএসডি করা হয়েছিল বলে জানা যায়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…