দুদক সচিবের নতুন দায়িত্ব: দুর্নীতিকে নির্বাসনে পাঠাতে হবে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব মো. সাইদুর রহমান খান বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্নীতিকে সমাজ থেকে নির্বাসনে পাঠাতে হবে। গত রোববার (২ আগস্ট) দুদক সচিব হিসেবে যোগদানের পর বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দুদক সচিব জানান, চলতি মাসেই নতুন কমিশন গঠনের ব্যাপারে তিনি আশাবাদী। সার্চ কমিটি গঠন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যেই নতুন কমিশন গঠন করা হবে। তিনি আরও বলেন, নতুন সরকার গঠন হয়েছে এবং সরকারের নির্বাচনি অঙ্গীকার রয়েছে, যার অংশ হিসেবে সংস্কারে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মো. সাইদুর রহমান খান বলেন, আমরা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি এবং এর অংশ হিসেবে এখানে যোগ দিয়েছি। সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি নির্মূল করা অপরিহার্য। দুদকের ভাবমূর্তি উন্নয়নে তিনি বলেন, দুদক সম্পর্কে বিভিন্ন রটনা ও দুর্নাম রয়েছে, যা দূর করে দুদককে জনবান্ধব করতে হবে। দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলেও বৃষ্টির প্রকোপ থাকছে
অস্ট্রেলিয়ার রাস্তায় ঝরলেন এডিথ কাওয়ানের বাংলাদেশি শিক্ষার্থী ঐশী
শান্তিতে নোবেল না পেয়ে কমিটিকে তোপ, ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
জলাবদ্ধতা নিরসনে বিচ্ছিন্ন প্রকল্প নয়, সমন্বিত পরিকল্পনার ডাক অর্থমন্ত্রীর
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামের বুকে, গর্বিত মেয়র শাহাদাত
কিশোর গ্যাং-মাদক দমনে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, আটক ১২২৪

দুদক সচিবের নতুন দায়িত্ব: দুর্নীতিকে নির্বাসনে পাঠাতে হবে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব মো. সাইদুর রহমান খান বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্নীতিকে সমাজ থেকে নির্বাসনে পাঠাতে হবে। গত রোববার (২ আগস্ট) দুদক সচিব হিসেবে যোগদানের পর বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দুদক সচিব জানান, চলতি মাসেই নতুন কমিশন গঠনের ব্যাপারে তিনি আশাবাদী। সার্চ কমিটি গঠন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যেই নতুন কমিশন গঠন করা হবে। তিনি আরও বলেন, নতুন সরকার গঠন হয়েছে এবং সরকারের নির্বাচনি অঙ্গীকার রয়েছে, যার অংশ হিসেবে সংস্কারে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মো. সাইদুর রহমান খান বলেন, আমরা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি এবং এর অংশ হিসেবে এখানে যোগ দিয়েছি। সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি নির্মূল করা অপরিহার্য। দুদকের ভাবমূর্তি উন্নয়নে তিনি বলেন, দুদক সম্পর্কে বিভিন্ন রটনা ও দুর্নাম রয়েছে, যা দূর করে দুদককে জনবান্ধব করতে হবে। দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলেও বৃষ্টির প্রকোপ থাকছে
অস্ট্রেলিয়ার রাস্তায় ঝরলেন এডিথ কাওয়ানের বাংলাদেশি শিক্ষার্থী ঐশী
শান্তিতে নোবেল না পেয়ে কমিটিকে তোপ, ক্ষোভ ঝাড়লেন…
জলাবদ্ধতা নিরসনে বিচ্ছিন্ন প্রকল্প নয়, সমন্বিত পরিকল্পনার ডাক…
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামের বুকে, গর্বিত মেয়র…
কিশোর গ্যাং-মাদক দমনে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, আটক…