রান্নার গ্যাসের দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৫৯৮

প্রাইম বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৬ ৫:৪৭ পিএম
রান্নার গ্যাসের দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৫৯৮

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ থেকে সন্ধ্যা ৬টার পর থেকেই এই নতুন দাম কার্যকর হবে। এর ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।

একইসঙ্গে বিভিন্ন ওজনের অন্যান্য সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে। ৫.৫ কেজি সিলিন্ডারের দাম ৭৩২ টাকা এবং ১৫ কেজির দাম ১ হাজার ৯৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২২ কেজি ও ৪৫ কেজি সিলিন্ডারের দাম যথাক্রমে ২ হাজার ৯২৯ টাকা ও ৫ হাজার ৯৯২ টাকায় নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাস এখন থেকে ৭৩ টাকা ৬৭ পয়সায় বিক্রি হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম ও সার্বিক ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসে এই মূল্য পর্যালোচনা করা হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নতুন দাম কার্যকর থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...