পুলিশের গাড়িতে হামলার আশঙ্কায় সারাদেশে সতর্কতা জারি
পুলিশের ব্যবহৃত যানবাহনে হামলার সম্ভাবনা রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার (১ আগস্ট) মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশনা পাঠানো হয়েছে।
সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জিপ, পিকআপ বা বাসসহ পুলিশের ব্যবহৃত যেকোনো সরকারি গাড়ি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ কারণে দায়িত্বরত অবস্থায় গাড়ি থামানোর প্রয়োজন হলে অবশ্যই নিরাপদ স্থানে তা পার্কিং করতে বলা হয়েছে।
এছাড়াও দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস বা অফিস কম্পাউন্ডে রক্ষিত যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, এটি একটি নির্দেশনামাত্র যাতে পুলিশ সদস্যরা সজাগ থাকে। তিনি এই পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন।
সম্পর্কিত খবর
দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত, জানুন আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
বিশ্বশান্তি নিশ্চিতে সর্বজনীন মানবিক দর্শন জরুরি: তথ্যমন্ত্রী
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ার সম্ভাবনা, মতামত নিতে কমিটি গঠন
শনির আখড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন মিস্ত্রি সোলেমান
খিলগাঁওয়ে তুলে নিয়ে নির্যাতন, মারা গেলেন ব্যবসায়ী দিপু
মালয়েশিয়ায় প্রবাসীদের সার্বিক কল্যাণে সহযোগিতার আশ্বাস হাইকমিশনারের

আরও পড়ুন

পুলিশের গাড়িতে হামলার আশঙ্কায় সারাদেশে সতর্কতা জারি
পুলিশের ব্যবহৃত যানবাহনে হামলার সম্ভাবনা রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার (১ আগস্ট) মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশনা পাঠানো হয়েছে।
সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জিপ, পিকআপ বা বাসসহ পুলিশের ব্যবহৃত যেকোনো সরকারি গাড়ি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ কারণে দায়িত্বরত অবস্থায় গাড়ি থামানোর প্রয়োজন হলে অবশ্যই নিরাপদ স্থানে তা পার্কিং করতে বলা হয়েছে।
এছাড়াও দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস বা অফিস কম্পাউন্ডে রক্ষিত যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, এটি একটি নির্দেশনামাত্র যাতে পুলিশ সদস্যরা সজাগ থাকে। তিনি এই পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন।
সম্পর্কিত খবর
দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত, জানুন আগামী ৫ দিনের…
বিশ্বশান্তি নিশ্চিতে সর্বজনীন মানবিক দর্শন জরুরি: তথ্যমন্ত্রী
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ার সম্ভাবনা, মতামত নিতে…