লোহাগাড়ায় প্রাইভেটকারে ১৪ হাজার ইয়াবা, নারীসহ আটক ৪
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এই অভিযান পরিচালিত হয়। আটকদের মধ্যে দুইজন নারী রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে ওই প্রাইভেটকারটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা চার আরোহীকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন— পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

লোহাগাড়ায় প্রাইভেটকারে ১৪ হাজার ইয়াবা, নারীসহ আটক ৪
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এই অভিযান পরিচালিত হয়। আটকদের মধ্যে দুইজন নারী রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে ওই প্রাইভেটকারটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা চার আরোহীকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন— পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…