জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্য: সংসদ ভবনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রাইম বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৬ ৬:৫০ এএম
জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্য: সংসদ ভবনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে তাদের মেধা ও চিন্তাভাবনার প্রদর্শন ঘটায়।

প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার, বাক্য গঠন এবং সঠিক ব্যাকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, লেখার ক্ষেত্রে কঠিন শব্দ ব্যবহারের চেয়ে সহজ ও সাবলীল ভাষা ব্যবহারের দিকে নজর দিতে হবে এবং কোনো ধরনের মানসিক চাপ না নিয়ে নিজের মতো করে প্রকাশ করতে হবে।

সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া আরও বলেন, এই তরুণ প্রজন্মের মধ্য থেকেই ভবিষ্যতে দেশের সংসদ সদস্য এবং সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ আসবে। তাই ছোটবেলা থেকেই নিজেদের যোগ্যতা ও মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি শুধু প্রতিযোগিতামুখী পড়াশোনা নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলি সম্পন্ন হওয়ার ওপরও জোর দেন। অনুষ্ঠানে সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...