পাঁচ উপজেলা নিয়ে সিডিএর নতুন মহাপরিকল্পনা, শুরু জনমত গ্রহণ

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ৯:৫৯ পিএম
পাঁচ উপজেলা নিয়ে সিডিএর নতুন মহাপরিকল্পনা, শুরু জনমত গ্রহণ

আধুনিক ও টেকসই চট্টগ্রাম গড়ার লক্ষ্যে পাঁচটি উপজেলাকে মহাপরিকল্পনার আওতায় এনেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। শনিবার (১ আগস্ট) সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান (২০২৫-২০৫০)’ এর খসড়া প্রতিবেদন তুলে ধরে জানান, আগামী ৩০ বছরের জন্য এই রূপরেখা তৈরি করা হয়েছে।

প্রস্তাবিত এই মহাপরিকল্পনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের পাশাপাশি পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, হাটহাজারী ও রাউজান—এই পাঁচ উপজেলার প্রায় এক হাজার ২৫৫ বর্গকিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি অর্থায়নে তিন হাজার ৫৮৭ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে, যার ভৌত অগ্রগতি বর্তমানে ৯০ শতাংশ। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এতে পরিবহন, ড্রেনেজ ব্যবস্থাসহ ১৯টি খাতে ২৭৬টি উন্নয়ন প্রকল্প চিহ্নিত করা হয়েছে।

চূড়ান্ত অনুমোদনের আগে নাগরিকদের মতামত নিতে দুই মাসের সময় বেঁধে দিয়েছে সিডিএ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহীরা চউক ভবনে সরাসরি উপস্থিত হয়ে অথবা ডিজিটাল ওয়েব-জিআইএস প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের মতামত ও আপত্তি জানাতে পারবেন। রোববার (২ আগস্ট) থেকে এই জনমত গ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...