ঢামেকের সিঁড়িতে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, লাশ মর্গে
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের সিঁড়ির পাশ থেকে প্রায় ৫০ বছর বয়সী ওই নারীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে এক কর্মচারী ওই নারীকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জরুরি বিভাগে পাঠান। তবে দীর্ঘক্ষণ চিকিৎসার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত নারী ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পর্কিত খবর
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় সংসদ ভবনে তরুণদের রচনা প্রতিযোগিতা
চট্টগ্রামের পাঁচ উপজেলা নিয়ে নতুন মহাপরিকল্পনা প্রকাশ সিডিএর
বিশ্বশান্তি ও সম্প্রীতির জন্য সর্বজনীন দর্শন জরুরি: তথ্যমন্ত্রী
গ্যাসের দাম বাড়ার গুজব উড়িয়ে দিল পেট্রোবাংলা
বিশ্বশান্তি ও মানবকল্যাণে সার্বজনীন দর্শনের বিকল্প নেই
পাঁচ উপজেলা নিয়ে সিডিএর নতুন মহাপরিকল্পনা, শুরু জনমত গ্রহণ

আরও পড়ুন

পাঁচ উপজেলা নিয়ে সিডিএর নতুন মহাপরিকল্পনা, শুরু জনমত…