নিজ হাতে স্টিয়ারিং ধরে রাজধানীর পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ১১:৫২ এএম
নিজ হাতে স্টিয়ারিং ধরে রাজধানীর পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানীকে আধুনিক ও পরিচ্ছন্ন করার অঙ্গীকার বাস্তবায়নে নিজেই গাড়ির স্টিয়ারিং ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি হঠাৎ করেই রাস্তায় নেমে আসেন উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা ও সড়কের অবস্থা দেখার জন্য।

গুলশানের বাসভবন থেকে বিকেল ৪টা ৫ মিনিটে বের হন তিনি। নিজেই গাড়ি চালিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সরেজমিন। তার উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বর্জ্য ব্যবস্থাপনার বাস্তব চিত্র দেখতেই এমন পদক্ষেপ নেন সরকারপ্রধান। শ্যামলী এলাকা অতিক্রম করার সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিট বাজার কথা জানা যায়।

এ সময় প্রধানমন্ত্রীর গাড়িতে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

ঢাকাকে ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি তিনি বারবার দিয়েছেন, তা কতটা কার্যকর হচ্ছে তা যাচাই করতেই এই ভ্রমণ বলে জানা গেছে। নগরবাসীর জন্য সুন্দর ও বসবাসযোগ্য ঢাকা গড়ার লক্ষ্যে তার এই উদ্যোগকে অভিনব বলে মনে করছেন অনেকে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...