চোরাই কয়লা ও ভুসিসহ দুই বোট জব্দ, পলাতক চোরাকারবারিরা
চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। গত শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি কাঠের বোট থেকে প্রচুর পরিমাণ খনিজ কয়লা ও গমের ভুসি জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বোট দুটিতে তল্লাশি চালানো হলে আনুমানিক ২ লাখ ৬ হাজার টাকার এক টন খনিজ কয়লা এবং ৬০০ কেজি গমের ভুসি উদ্ধার করা হয়। এছাড়া পাচারকাজে ব্যবহৃত ওই দুটি কাঠের বোটও জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দকৃত আলামত ও বোটের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে চোরাচালান দমনে কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

চোরাই কয়লা ও ভুসিসহ দুই বোট জব্দ, পলাতক চোরাকারবারিরা
চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। গত শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি কাঠের বোট থেকে প্রচুর পরিমাণ খনিজ কয়লা ও গমের ভুসি জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বোট দুটিতে তল্লাশি চালানো হলে আনুমানিক ২ লাখ ৬ হাজার টাকার এক টন খনিজ কয়লা এবং ৬০০ কেজি গমের ভুসি উদ্ধার করা হয়। এছাড়া পাচারকাজে ব্যবহৃত ওই দুটি কাঠের বোটও জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দকৃত আলামত ও বোটের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে চোরাচালান দমনে কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…