যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ১০:৪৫ এএম
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে মিলিত হন। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই ফলপ্রসূ আলোচনায় দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) তিন দিনের সফরে ঢাকায় আসেন সার্জিও গর। সফরের শুরুতেই তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এরপরই বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজরি সংশোধনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতির স্বীকৃতি হিসেবে ভ্রমণ সতর্কতার মাত্রা লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে এনেছে।

সফরের দ্বিতীয় দিনে সার্জিও গর কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ এবং ক্যাম্প-৪-এর বিভিন্ন স্থাপনা ও সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন। এসময় বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকরা তার কাছে স্বদেশে ফেরার আকুতি জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...