আজ রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য আজ শনিবার (১ আগস্ট) ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার এই পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
বাতাসের গতিবেগ সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। সকাল ৬টায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে।
সম্পর্কিত খবর
সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, জারি সতর্ক…
পানি সংকট মোকাবেলায় ঢাকার চারপাশে গড়ে উঠছে ৭ কৃত্রিম জলাধার
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক…
চট্টগ্রাম চিড়িয়াখানায় এক জোড়া বাঘ বিনিময়ে আনা হবে তিন জোড়া…
নিজ হাতে স্টিয়ারিং ধরে রাজধানীর পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী
মিয়ানমারে সার পাচারের চেষ্টায় ২৩ জন আটক, কার্গো ও সার…

আরও পড়ুন

আজ রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য আজ শনিবার (১ আগস্ট) ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার এই পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
বাতাসের গতিবেগ সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। সকাল ৬টায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে।
সম্পর্কিত খবর
সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা,…
পানি সংকট মোকাবেলায় ঢাকার চারপাশে গড়ে উঠছে ৭…
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন…
চট্টগ্রাম চিড়িয়াখানায় এক জোড়া বাঘ বিনিময়ে আনা হবে…
নিজ হাতে স্টিয়ারিং ধরে রাজধানীর পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী
মিয়ানমারে সার পাচারের চেষ্টায় ২৩ জন আটক, কার্গো…