মিরপুরে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের অভিযান, গ্রেফতার ২
রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় হাতেনাতে দুই যুবককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ছাব্বির আহম্মেদ অপূর্ব (২১) এবং তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খান (২৩)।
বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের সেকশন-৬ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে প্রায় ১৭ থেকে ১৮ জনের একটি দল অস্ত্র নিয়ে জমায়েত হয়েছিল বলে জানা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা দ্রুত পালিয়ে গেলেও ওই দুইজনকে আটক করা সম্ভব হয়। তাদের কাছ থেকে দুটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে দাবি করেছে। এর মধ্যে তুষারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঢাকা সফর শেষে সম্পর্ক জোরদারের ইতিবাচক সংকেত মার্কিন দূতের
গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে বিএসটিআইকে জানানোর দাবি শিল্প প্রতিনিধিদের
বাংলাদেশের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের স্বীকৃতি, কমলো ভ্রমণ সতর্কতা
কাফরুলে ইউসুফ হত্যা: বাবুর অভিযোগ ‘রাজনৈতিক ষড়যন্ত্র’, দাবি জনির
১৩ দেশ পাড়ি দিয়ে আমেরিকা গিয়েও দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

আরও পড়ুন

মিরপুরে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের অভিযান, গ্রেফতার ২
রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় হাতেনাতে দুই যুবককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ছাব্বির আহম্মেদ অপূর্ব (২১) এবং তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খান (২৩)।
বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের সেকশন-৬ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে প্রায় ১৭ থেকে ১৮ জনের একটি দল অস্ত্র নিয়ে জমায়েত হয়েছিল বলে জানা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা দ্রুত পালিয়ে গেলেও ওই দুইজনকে আটক করা সম্ভব হয়। তাদের কাছ থেকে দুটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে দাবি করেছে। এর মধ্যে তুষারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঢাকা সফর শেষে সম্পর্ক জোরদারের ইতিবাচক সংকেত মার্কিন…
গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে বিএসটিআইকে জানানোর দাবি শিল্প…
বাংলাদেশের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের স্বীকৃতি, কমলো ভ্রমণ সতর্কতা
কাফরুলে ইউসুফ হত্যা: বাবুর অভিযোগ ‘রাজনৈতিক ষড়যন্ত্র’, দাবি…
১৩ দেশ পাড়ি দিয়ে আমেরিকা গিয়েও দেশে ফিরলেন…