চলতি বছরেই বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুলাই ২০২৬ ১০:৪১ পিএম
চলতি বছরেই বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

সরকারি উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০২৬ সালের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণ করে এসব কারখানায় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী এ সময় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে তৎপর থাকার নির্দেশ দেন।

এই সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট মন্ত্রী এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...