মুগদায় পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ১২:৪৫ এএম
মুগদায় পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১

রাজধানীর মুগদা থানা এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. নাজমুল (২৩), রাসেল (২৫), মর্জিনা বেগম, মো. ওবাইদুল ইসলাম (৩২), মো. মোস্তফা কামাল (৩৪), সজীব হোসেন প্রধান, নেকমত আলী ওরফে টেম্পু ওরফে বাটন (৩৫), মো. যুব ওরফে নিজুর ডান হাত (২১), মো. শেখ ফরিদ (২৭), মো. আব্দুল কাদের (৫১) এবং মো. রায়হান (২০)। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং অনেকেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানা গেছে।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের সকলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...