সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
সরকারি কর্মক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং তথ্যের গোপনীয়তা রক্ষায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) ই-গভর্নেন্স-২ শাখার পক্ষ থেকে সব মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিবদের কাছে পাঠানো চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে সরকারি দপ্তরগুলোতে দাপ্তরিক কাজের দক্ষতা ও গতি বাড়াতে এআই টুলের ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তবে এর অসতর্ক ব্যবহারের কারণে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ পেতে পারে অথবা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
এমন পরিস্থিতিতে সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা সুনিশ্চিত করতে সব সরকারি দপ্তরকে এআই ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে বিএসটিআইকে জানানোর দাবি শিল্প প্রতিনিধিদের
মিরপুরে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের অভিযান, গ্রেফতার ২
বাংলাদেশের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের স্বীকৃতি, কমলো ভ্রমণ সতর্কতা
কাফরুলে ইউসুফ হত্যা: বাবুর অভিযোগ ‘রাজনৈতিক ষড়যন্ত্র’, দাবি জনির
১৩ দেশ পাড়ি দিয়ে আমেরিকা গিয়েও দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি
ঢাকার ইমারত বিধি বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন

আরও পড়ুন

সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
সরকারি কর্মক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং তথ্যের গোপনীয়তা রক্ষায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) ই-গভর্নেন্স-২ শাখার পক্ষ থেকে সব মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিবদের কাছে পাঠানো চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে সরকারি দপ্তরগুলোতে দাপ্তরিক কাজের দক্ষতা ও গতি বাড়াতে এআই টুলের ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তবে এর অসতর্ক ব্যবহারের কারণে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ পেতে পারে অথবা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
এমন পরিস্থিতিতে সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা সুনিশ্চিত করতে সব সরকারি দপ্তরকে এআই ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে বিএসটিআইকে জানানোর দাবি শিল্প…
মিরপুরে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের অভিযান, গ্রেফতার ২
বাংলাদেশের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের স্বীকৃতি, কমলো ভ্রমণ সতর্কতা
কাফরুলে ইউসুফ হত্যা: বাবুর অভিযোগ ‘রাজনৈতিক ষড়যন্ত্র’, দাবি…
১৩ দেশ পাড়ি দিয়ে আমেরিকা গিয়েও দেশে ফিরলেন…