মানিকদীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪ কিশোর গ্যাং সদস্য
রাজধানীর মানিকদী এলাকায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানা গেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে মানিকদী আমতলা এলাকায় একটি গুলিবিদ্ধের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ির ছাদে ইটের গাদায় লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ওই অস্ত্রটি ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটন করছিল। একটি পার্টিতে অস্ত্র দেখানোর সময় অসাবধানতাবশত গুলি ছুটে একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
স্বামীর বিয়োগ বেদনায় ঢামেকের ৮ তলা থেকে ঝাঁপ দিয়ে রিয়ার…
রাতে নিজে গাড়ি চালিয়ে উত্তর সিটির পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী
মতিঝিলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার
ছিনতাই করে পালানোর সময় ফুলবাড়িয়ায় ধরা পড়লেন সুজন, মোবাইল উদ্ধার
চট্টগ্রামে ২২ লাখ টাকার চোরাই সিগারেট জব্দ, শুল্ক ফাঁকির অভিযোগ
কাফরুলের হত্যাকাণ্ড: সাব্বির দেওয়ান জনির বিরুদ্ধে অভিযোগ মিথ্যা দাবি

আরও পড়ুন

মানিকদীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪ কিশোর গ্যাং সদস্য
রাজধানীর মানিকদী এলাকায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানা গেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে মানিকদী আমতলা এলাকায় একটি গুলিবিদ্ধের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ির ছাদে ইটের গাদায় লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ওই অস্ত্রটি ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটন করছিল। একটি পার্টিতে অস্ত্র দেখানোর সময় অসাবধানতাবশত গুলি ছুটে একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
স্বামীর বিয়োগ বেদনায় ঢামেকের ৮ তলা থেকে ঝাঁপ…
রাতে নিজে গাড়ি চালিয়ে উত্তর সিটির পরিচ্ছন্নতা দেখলেন…
মতিঝিলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার
ছিনতাই করে পালানোর সময় ফুলবাড়িয়ায় ধরা পড়লেন সুজন,…
চট্টগ্রামে ২২ লাখ টাকার চোরাই সিগারেট জব্দ, শুল্ক…
কাফরুলের হত্যাকাণ্ড: সাব্বির দেওয়ান জনির বিরুদ্ধে অভিযোগ মিথ্যা…