তেজঁও বিভাগে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেফতার ৭৬

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৬ ১:১৯ এএম
তেজঁও বিভাগে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেফতার ৭৬

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তেজঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় তেজঁও বিভাগের আওতাধীন থানা এলাকাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িত চার শিশু রয়েছে।

থানাভিত্তিক গ্রেফতারের হিসাবে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ৩৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া আদাবর থানায় ১৪ জন, তেজঁও থানায় ৭ জন, হাতিরঝিল থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন এবং তেজঁও শিল্পাঞ্চল থানা থেকে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...