ত্রিশ মামলার আসামি টেম্পু ইসমাইল হাইকোর্টের নির্দেশে মুক্ত

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৬ ২:১৯ এএম
ত্রিশ মামলার আসামি টেম্পু ইসমাইল হাইকোর্টের নির্দেশে মুক্ত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পু ইসমাইলের কারাগার থেকে মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-৪ এর আদালত হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তার বিরুদ্ধে দায়ের করা ‘শোন অ্যারেস্ট’ প্রত্যাহার করে মুক্তির আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, রিট পিটিশন নং-৭৯৪৮/২০২৬ এর ভিত্তিতে গত ৮ জুলাই বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ইসমাইলকে হয়রানি বা শোন অ্যারেস্ট না দেখাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন। অথচ এই আদেশের পরেও তাকে একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, যা আদালত অবমাননার সামিল। এমন পরিস্থিতিতে আদালত অবমাননার হুঁশিয়ারির মধ্যেই তার কারামুক্তির আদেশ দেওয়া হলো।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, টেম্পু ইসমাইলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ এবং মাদকের ৩০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় চাঁদাবাজি ও সশস্ত্র মহড়ার মূলহোত হিসেবে তিনি পরিচিত। এর আগে ২০১৪ সালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং একাধিকবার জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধ জগতে ফিরে আসেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...