নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, সংকটজনক পরিস্থিতি: মহিলা পরিষদ

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৯:০৫ পিএম
নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, সংকটজনক পরিস্থিতি: মহিলা পরিষদ

দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতার মাত্রা এমনই পর্যায়ে পৌঁছেছে যা এখন গভীর জাতীয় সংকটে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র-২০২৫’ শীর্ষক এক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

মহিলা পরিষদের সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান প্রতিবেদনের তথ্য উপস্থাপন করে বলেন, ১৪টি জাতীয় দৈনিকের ভিত্তিতে এই সমীক্ষা চালানো হয়েছে। তথ্যানুযায়ী, কন্যাশিশুরা দলবদ্ধ ধর্ষণ (১৪২টি), আত্মহত্যা (২০৩টি) এবং ধর্ষণের চেষ্টা (১১৭টি) — এই তিন ঘটনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক নারীরা হত্যার (৭৫৬টি), ধর্ষণের (৩৭৬টি) এবং যৌন হয়রানির (১২৫টি) শিকার হচ্ছেন বেশি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করা মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম অপরাধীদের দায়মুক্তির পেছনে বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেছেন। তিনি বলেন, প্রভাবশালীদের হস্তক্ষেপ, তদন্তে গুরুত্বহীনতা এবং ভুক্তভোগীকেই দোষারোপ করার প্রবণতা এই সহিংসতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...