পলিথিন মুক্ত পরিবেশের জন্য আইন ও জনসচেতনতা দুইই জরুরি

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৮:৪২ পিএম
পলিথিন মুক্ত পরিবেশের জন্য আইন ও জনসচেতনতা দুইই জরুরি

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধকল্পে জনসচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সোমবার (২৭ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনকালে ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকার ইতিমধ্যেই একবার ব্যবহারযোগ্য পলিথিন নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেছে। এই পলিথিন মাটি, পানি, বায়ু ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং নগরের জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, পলিথিনের পরিবর্তে পাট, কাপড় বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার করতে হবে এবং নিষিদ্ধ পলিথিন মজুদ বা বিক্রি থেকে বিরত থাকতে হবে।

সরকারি উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, গত ছয় মাসে ১৬৮টি পলিথিনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৬টি মামলা দায়ের করা হয়েছে। এসময় প্রায় ১৯ লাখ টাকা জরিমানা আদায় এবং ৫০ হাজার মেট্রিক টনের বেশি পলিথিন জব্দ করা হয়েছে। তিনি নিশ্চিত করেন যে, নিয়মিত বাজার মনিটরিং ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...