সম্পাদকদের সরকারের ইতিবাচক খবর প্রচারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৮:১৯ পিএম
সম্পাদকদের সরকারের ইতিবাচক খবর প্রচারের আহ্বান প্রধানমন্ত্রীর

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে গণমাধ্যমের ভূমিকা ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর জন্য তিনি গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক সব কার্যক্রমও গণমাধ্যমে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান। এছাড়া স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে যে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, তা চূড়ান্ত করতে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন তিনি।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক শফিক রেহমান ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন। দলে অন্যান্যদের মধ্যে ছিলেন মারুফ কামাল খান সোহেল, সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, আবদুল হাই শিকদার, হাসান হাফিজ, শফিকুল আলম এবং শহিদুল ইসলাম।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...