দেড় হাজার কোটির সুফল প্রকল্পে অনিয়ম, তথ্য তলব দুদকের

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৯:১৬ পিএম
দেড় হাজার কোটির সুফল প্রকল্পে অনিয়ম, তথ্য তলব দুদকের

বন অধিদপ্তরের আওতাধীন প্রায় দেড় হাজার কোটি টাকার টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে ওই প্রকল্পের সকল নথিপত্র সংগ্রহ করেছে সংস্থাটি।

গত ২৭ জুলাই সোমবার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, গত বছর বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালানোর পর থেকেই এ বিষয়ে অনুসন্ধান চলছিল। বর্তমানে অনুসন্ধানকারী কর্মকর্তা বন অধিদপ্তরের কাছে প্রয়োজনীয় রেকর্ডপত্র তলব করেছেন এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, সুফল প্রকল্পের দুর্নীতির সব নথিপত্র সংগ্রহের পর যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগে একই অভিযোগে সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...