চট্টগ্রাম চিড়িয়াখানা হবে আন্তর্জাতিক মানের আধুনিক প্রতিষ্ঠান

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৯:৫৯ পিএম
চট্টগ্রাম চিড়িয়াখানা হবে আন্তর্জাতিক মানের আধুনিক প্রতিষ্ঠান

চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সোমবার চিড়িয়াখানা পরিদর্শনে এসে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, এটি কেবল বিনোদন কেন্দ্র থাকবে না, বরং প্রাণী সংরক্ষণ ও শিক্ষার অন্যতম স্থান হিসেবে গড়ে তোলা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য চিড়িয়াখানাটি জ্ঞানের ভাণ্ডার হিসেবে কাজ করবে। বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে দেশীয় প্রাণীদের বৈশিষ্ট্য ও প্রকৃতির পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারে, সে লক্ষ্যেই এখানে শিক্ষামূলক কর্মসূচি ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পরিবেশ তৈরি করা হবে।

সুলতান সালাউদ্দিন টুকু আরও জানান, চিড়িয়াখানার আধুনিকায়নে প্রাণীদের নিরাপদ আবাস নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের সুবিধাও বৃদ্ধি করা হবে। দেশের অন্যান্য চিড়িয়াখানা আধুনিকায়ন ও জনসাধারণের চাহিদা পূরণের বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...