২২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসএফএস ফাইন্যান্সের নথি তলব দুদকের
প্রশান্ত কুমার (পিকে) হালদার সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান এসএফএস ফাইন্যান্স থেকে গ্রাহকের প্রায় ২২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে সংস্থাটি সোমবার (২৭ জুলাই) এক চিঠির মাধ্যমে ওই প্রতিষ্ঠানের সব হিসাব-নিকাশ ও নথিপত্র তলব করেছে।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান স্বাক্ষরিক ওই চিঠিতে প্রতিষ্ঠানটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক প্রীতিশ কুমার সরকার ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য এসব নথি চাওয়া হয়েছে। তলব করা নথির মধ্যে রয়েছে আব্দুল ওহাব অ্যান্ড কোম্পানির অডিট রিপোর্ট, উত্তরার জাহানারা গার্ডেন প্রকল্পের ১৫৫৫ বর্গফুটের একটি ফ্ল্যাটের সব ধরনের হিসাব-নিকাশ ও পেমেন্ট রেকর্ড। এছাড়া ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত টাকার আদায়ের প্রমাণপত্র এবং আর্থস্কোপ লিমিটেডকে দেওয়া ঋণের সব কাগজপত্রও জমা দিতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে এসব নথিপত্র আগামী ৫ আগস্টের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
সহিংসতার কবলে কন্যাশিশুরা, বাড়ছে ঝুঁকি: মহিলা পরিষদ
বিতর্কিত নির্বাচনে দায়িত্ব: ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
চট্টগ্রাম চিড়িয়াখানা হবে আন্তর্জাতিক মানের আধুনিক প্রতিষ্ঠান
দেড় হাজার কোটির সুফল প্রকল্পে অনিয়ম, তথ্য তলব দুদকের
নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, সংকটজনক পরিস্থিতি: মহিলা পরিষদ
পলিথিন মুক্ত পরিবেশের জন্য আইন ও জনসচেতনতা দুইই জরুরি

আরও পড়ুন

২২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসএফএস ফাইন্যান্সের নথি তলব দুদকের
প্রশান্ত কুমার (পিকে) হালদার সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান এসএফএস ফাইন্যান্স থেকে গ্রাহকের প্রায় ২২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে সংস্থাটি সোমবার (২৭ জুলাই) এক চিঠির মাধ্যমে ওই প্রতিষ্ঠানের সব হিসাব-নিকাশ ও নথিপত্র তলব করেছে।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান স্বাক্ষরিক ওই চিঠিতে প্রতিষ্ঠানটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক প্রীতিশ কুমার সরকার ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য এসব নথি চাওয়া হয়েছে। তলব করা নথির মধ্যে রয়েছে আব্দুল ওহাব অ্যান্ড কোম্পানির অডিট রিপোর্ট, উত্তরার জাহানারা গার্ডেন প্রকল্পের ১৫৫৫ বর্গফুটের একটি ফ্ল্যাটের সব ধরনের হিসাব-নিকাশ ও পেমেন্ট রেকর্ড। এছাড়া ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত টাকার আদায়ের প্রমাণপত্র এবং আর্থস্কোপ লিমিটেডকে দেওয়া ঋণের সব কাগজপত্রও জমা দিতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে এসব নথিপত্র আগামী ৫ আগস্টের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
সহিংসতার কবলে কন্যাশিশুরা, বাড়ছে ঝুঁকি: মহিলা পরিষদ
বিতর্কিত নির্বাচনে দায়িত্ব: ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
চট্টগ্রাম চিড়িয়াখানা হবে আন্তর্জাতিক মানের আধুনিক প্রতিষ্ঠান
দেড় হাজার কোটির সুফল প্রকল্পে অনিয়ম, তথ্য তলব…
নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, সংকটজনক পরিস্থিতি:…
পলিথিন মুক্ত পরিবেশের জন্য আইন ও জনসচেতনতা দুইই…