চট্টগ্রামে মন্ত্রীদের সামনেই ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ
চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক জোন (সিইআইজেড) উদ্বোধন করতে আসা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতেই বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারী কর্মকর্তারা জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ব্যাংকের নিয়ন্ত্রণ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে চলে যায়। এরপর প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তাকে কোনো ধরনের নোটিশ বা নিয়মনীতি না মেনে জোরপূর্বক চাকরি থেকে বরখাস্ত করা হয়। তারা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ নিজেদের পছন্দের লোকজন নিয়োগ ও পদোন্নতি দিচ্ছে।
চাকরি হারিয়ে দীর্ঘদিন ধরে কর্মহীনতা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান বিক্ষোভকারীরা। মন্ত্রীদের সামনে তাদের দুর্দশার কথা তুলে ধরে তারা পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও বহিষ্কৃতদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। ভিআইপি নিরাপত্তার কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পর্কিত খবর
আগামী সপ্তাহে গ্যাস সংকটের উন্নতি, পুরোপুরি সমাধানে আরও সময়
জঙ্গি হামলার আশঙ্কা নেই, নিরাপত্তা ঝুঁকিতে নেই: সিটিটিসি প্রধান
সাতক্ষীরা আওয়ামী লীগের নজরুল ইসলাম বসুন্ধরা থেকে গ্রেফতার
ফেসবুকে তান্ত্রিক সেজে নারীদের হাত পুড়িয়ে টাকা লুট, গ্রেফতার ৩
খিলগাঁওয়ে অস্ত্রসহ গণপিটুনির শিকার ঠিকাদার, স্ত্রীর অভিযোগ ষড়যন্ত্র
সিএনজি স্টেশনের ৩০ জুলাইয়ের ধর্মঘট প্রত্যাহার, নতুন হুঁশিয়ারি আগস্টে

আরও পড়ুন

চট্টগ্রামে মন্ত্রীদের সামনেই ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ
চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক জোন (সিইআইজেড) উদ্বোধন করতে আসা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতেই বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারী কর্মকর্তারা জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ব্যাংকের নিয়ন্ত্রণ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে চলে যায়। এরপর প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তাকে কোনো ধরনের নোটিশ বা নিয়মনীতি না মেনে জোরপূর্বক চাকরি থেকে বরখাস্ত করা হয়। তারা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ নিজেদের পছন্দের লোকজন নিয়োগ ও পদোন্নতি দিচ্ছে।
চাকরি হারিয়ে দীর্ঘদিন ধরে কর্মহীনতা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান বিক্ষোভকারীরা। মন্ত্রীদের সামনে তাদের দুর্দশার কথা তুলে ধরে তারা পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও বহিষ্কৃতদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। ভিআইপি নিরাপত্তার কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পর্কিত খবর
আগামী সপ্তাহে গ্যাস সংকটের উন্নতি, পুরোপুরি সমাধানে আরও…
জঙ্গি হামলার আশঙ্কা নেই, নিরাপত্তা ঝুঁকিতে নেই: সিটিটিসি…
সাতক্ষীরা আওয়ামী লীগের নজরুল ইসলাম বসুন্ধরা থেকে গ্রেফতার
ফেসবুকে তান্ত্রিক সেজে নারীদের হাত পুড়িয়ে টাকা লুট,…
খিলগাঁওয়ে অস্ত্রসহ গণপিটুনির শিকার ঠিকাদার, স্ত্রীর অভিযোগ ষড়যন্ত্র
সিএনজি স্টেশনের ৩০ জুলাইয়ের ধর্মঘট প্রত্যাহার, নতুন হুঁশিয়ারি…