চাকরি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বরখাস্ত হওয়া ১৫২২ পুলিশ

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ২:১৫ পিএম
চাকরি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বরখাস্ত হওয়া ১৫২২ পুলিশ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারানো ১৫২২ জন পুলিশ সদস্য তাদের চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এই দাবি জানান এবং বিষয়টি দ্রুত সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা জানান, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অপরাধ বা সুষ্ঠু বিভাগীয় তদন্ত ছাড়াই পূর্ববর্তী সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাদের চাকরিচ্যুত করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্স গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি একাধিকবার বৈঠক করে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগে ত্রুটির কথা স্বীকার করেছে। গত ৮ ফেব্রুয়ারি পুলিশ মিডিয়া সেল থেকেও তাদের পুনর্বহালের আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

প্রতিবাদসভায় বক্তারা অভিযোগ করেন, আন্তঃকালীন সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিবাচক মনোভাব পোষণ করলেও প্রশাসনিক কৌশলে ফাইলটি আটকে রয়েছে। একজন ডিআইজির নেতৃত্বে ১০ সদস্যের কমিটি সুপারিশের ৩ নম্বর পয়েন্টে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, বিভাগীয় মামলা নিষ্পত্তিতে ত্রুটি হয়েছে। অথচ একই কমিশন তাদের প্রথম সুপারিশের বিপরীতে কিছু সদস্যকে রহস্যজনকভাবে যোগদানের সুযোগ দিয়েছে। এমন পরিস্থিতিতে চাকরি ফিরে পাওয়ার একমাত্র পথ হিসেবে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। সাবেক এসআই মামুন সিরাজুল হক বলেন, তারা কোনো বিশেষ সুবিধা নয়, বরং ন্যায়বিচার এবং জীবিকার অধিকার ফিরে পেতে এই আয়োজনে এসেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...