জনকল্যাণে কম কথা বেশি কাজের নীতিতে চলবে ডিএনসিসি: প্রশাসক শফিকুল ইসলাম
রোববার (২৬ জুলাই) ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় তিনি জনকল্যাণে ‘কম কথা, বেশি কাজ’ নীতিতে সিটি কর্পোরেশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন।
প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মনে আবারও বিএনপির প্রতি আস্থা ফিরিয়ে আনা। সম্প্রতি টানা ভারী বৃষ্টির কারণে নগরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিলম্ব দেখা দিয়েছে। এলাকাবাসীকে যেন কম ভোগান্তিতে পড়তে হয়, সে বিষয়টি বিবেচনা করেই তিনি এবং ওই এলাকার সংসদ সদস্য সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে শফিকুল ইসলাম খান স্পষ্ট জানান, সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে আলোচনা সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ডিএনসিসির প্রধান প্রকৌশলীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
কন্যাশিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে: মহিলা পরিষদের নির্যাতন বিষয়ক প্রতিবেদন
একরামুল হত্যায় জড়িত থাকায় সেনা হেফাজতে ব্রিগেডিয়ার মিফতাহ
পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী
নারী নির্যাতনে ভয়াবহ রূপ: কন্যাশিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে
সহিংসতার মুখে কন্যাশিশু: ধর্ষণ ও বাল্যবিয়েতে সবচেয়ে বেশি ঝুঁকি
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ‘গুম নিরোধ আইন ২০২৬’ এর খসড়া…

আরও পড়ুন

জনকল্যাণে কম কথা বেশি কাজের নীতিতে চলবে ডিএনসিসি: প্রশাসক শফিকুল ইসলাম
রোববার (২৬ জুলাই) ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় তিনি জনকল্যাণে ‘কম কথা, বেশি কাজ’ নীতিতে সিটি কর্পোরেশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন।
প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মনে আবারও বিএনপির প্রতি আস্থা ফিরিয়ে আনা। সম্প্রতি টানা ভারী বৃষ্টির কারণে নগরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিলম্ব দেখা দিয়েছে। এলাকাবাসীকে যেন কম ভোগান্তিতে পড়তে হয়, সে বিষয়টি বিবেচনা করেই তিনি এবং ওই এলাকার সংসদ সদস্য সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে শফিকুল ইসলাম খান স্পষ্ট জানান, সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে আলোচনা সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ডিএনসিসির প্রধান প্রকৌশলীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
কন্যাশিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে: মহিলা পরিষদের নির্যাতন বিষয়ক…
একরামুল হত্যায় জড়িত থাকায় সেনা হেফাজতে ব্রিগেডিয়ার মিফতাহ
পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি…
নারী নির্যাতনে ভয়াবহ রূপ: কন্যাশিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে
সহিংসতার মুখে কন্যাশিশু: ধর্ষণ ও বাল্যবিয়েতে সবচেয়ে বেশি…
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ‘গুম নিরোধ আইন ২০২৬’…