পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী
সোমবার সকালে চট্টগ্রাম নগরীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থী সর্বস্ব হারিয়েছেন। প্রবেশপত্র ও মোবাইল লুট হওয়ায় ওই দিনের জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি নাজিয়াত শওকত তারিম (২০) নামের ওই শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরীক্ষা দিতে এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। শুলকবহর থেকে সিএনজি অটোরিকশায় ওঠার পর শহীদ ওয়াসিম ফ্লাইওভারের মুরাদপুর অংশে ব্যাংকের কর্মী পরিচয়ে দুই যুবক গাড়িতে ওঠেন। কিছুক্ষণের মধ্যে তারা রুমাল দিয়ে মুখ চেপে ধরলে নাজিয়াত অচেতন হয়ে পড়েন।
অচেতন অবস্থায় দুর্বৃত্তরা তার কাছ থেকে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মোবাইল ও ৫০০ টাকা লুট করে কালুরঘাট সেতু এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর তিনি কাপ্তাই রোড পুলিশ বক্সে সাহায্য চান। খবর পেয়ে তার বড় ভাই তাহমীম শওকত তাহিম তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তদন্ত শুরু হলেও পাঁচলাইশ থানার ওসির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সম্পর্কিত খবর
একরামুল হত্যায় জড়িত থাকায় সেনা হেফাজতে ব্রিগেডিয়ার মিফতাহ
নারী নির্যাতনে ভয়াবহ রূপ: কন্যাশিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে
সহিংসতার মুখে কন্যাশিশু: ধর্ষণ ও বাল্যবিয়েতে সবচেয়ে বেশি ঝুঁকি
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ‘গুম নিরোধ আইন ২০২৬’ এর খসড়া…
নির্যাতনের শিকার কন্যাশিশু: ধর্ষণ ও বাল্যবিবাহে সর্বোচ্চ ঝুঁকি
হালদায় রাতভর অভিযান, লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আরও পড়ুন

পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী
সোমবার সকালে চট্টগ্রাম নগরীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থী সর্বস্ব হারিয়েছেন। প্রবেশপত্র ও মোবাইল লুট হওয়ায় ওই দিনের জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি নাজিয়াত শওকত তারিম (২০) নামের ওই শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরীক্ষা দিতে এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। শুলকবহর থেকে সিএনজি অটোরিকশায় ওঠার পর শহীদ ওয়াসিম ফ্লাইওভারের মুরাদপুর অংশে ব্যাংকের কর্মী পরিচয়ে দুই যুবক গাড়িতে ওঠেন। কিছুক্ষণের মধ্যে তারা রুমাল দিয়ে মুখ চেপে ধরলে নাজিয়াত অচেতন হয়ে পড়েন।
অচেতন অবস্থায় দুর্বৃত্তরা তার কাছ থেকে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মোবাইল ও ৫০০ টাকা লুট করে কালুরঘাট সেতু এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর তিনি কাপ্তাই রোড পুলিশ বক্সে সাহায্য চান। খবর পেয়ে তার বড় ভাই তাহমীম শওকত তাহিম তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তদন্ত শুরু হলেও পাঁচলাইশ থানার ওসির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সম্পর্কিত খবর
একরামুল হত্যায় জড়িত থাকায় সেনা হেফাজতে ব্রিগেডিয়ার মিফতাহ
নারী নির্যাতনে ভয়াবহ রূপ: কন্যাশিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে
সহিংসতার মুখে কন্যাশিশু: ধর্ষণ ও বাল্যবিয়েতে সবচেয়ে বেশি…
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ‘গুম নিরোধ আইন ২০২৬’…
নির্যাতনের শিকার কন্যাশিশু: ধর্ষণ ও বাল্যবিবাহে সর্বোচ্চ ঝুঁকি
হালদায় রাতভর অভিযান, লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে…