কাফরুল ও ভাষানটেকে নতুন ওসি, বদলি হলেন দুই থানার প্রধান
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই থানার দায়িত্বভার নতুন কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে কাফরুল ও ভাষানটেক থানার বর্তমান ওসিদের বদলি এবং নতুন ওসি নিয়োগের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে ভাষানটেক থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এই পদায়নের ফলে কাফরুল থানার পূর্ববর্তী ওসি মো. সাজ্জাদ হোসেনকে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে এবং ভাষানটেক থানার সাবেক ওসি মো. আসলাম হোসেনকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
শাহজালালে মোবাইল চোর ধরলেন আনসার সদস্যরা
পল্লবীতে অস্ত্রধারীদের হামলা: ৫০ লাখ টাকা চাঁদা দাবি
পটিয়ায় শিশু ছাত্রকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক ও ছাত্র গ্রেফতার
জনপ্রশাসনে বড় রদবদল: ভোক্তা অধিকারে নতুন ডিজি, দুদকে ফরহাদ
ভাইরাল ভিডিওতে বরখাস্ত আরিফ উদ্দিন এবার ক্রয় শাখার পরিচালক

আরও পড়ুন

কাফরুল ও ভাষানটেকে নতুন ওসি, বদলি হলেন দুই থানার প্রধান
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই থানার দায়িত্বভার নতুন কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে কাফরুল ও ভাষানটেক থানার বর্তমান ওসিদের বদলি এবং নতুন ওসি নিয়োগের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে ভাষানটেক থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এই পদায়নের ফলে কাফরুল থানার পূর্ববর্তী ওসি মো. সাজ্জাদ হোসেনকে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে এবং ভাষানটেক থানার সাবেক ওসি মো. আসলাম হোসেনকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমছে না…
শাহজালালে মোবাইল চোর ধরলেন আনসার সদস্যরা
পল্লবীতে অস্ত্রধারীদের হামলা: ৫০ লাখ টাকা চাঁদা দাবি
পটিয়ায় শিশু ছাত্রকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক ও…
জনপ্রশাসনে বড় রদবদল: ভোক্তা অধিকারে নতুন ডিজি, দুদকে…
ভাইরাল ভিডিওতে বরখাস্ত আরিফ উদ্দিন এবার ক্রয় শাখার…