তেজগাঁও বিভাগে অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আওতাধীন এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা।
বুধবার (২২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিভাগের অপরাধ প্রবণ এলাকাগুলোতে এই অভিযান চালানো হয়। মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর, হাতিরঝিল ও তেজগাঁও থানা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মো. নুর হোসেন ওরফে মুন্না, সেলিম ওরফে ডিপজল, জুয়েল মিয়া এবং দীপঙ্কর চন্দ্র দাশ ওরফে অভি সহ বিভিন্ন বয়সীর ৫৭ জন রয়েছেন।
থানা ভিত্তিক গ্রেফতারের বিবরণে দেখা যায়, মোহাম্মদপুর থানা ২৮ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৭ জন, আদাবর থানা ৫ জন, হাতিরঝিল থানা ৪ জন এবং তেজগাঁও থানা ৩ জনকে গ্রেফতার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
সম্পর্কিত খবর
শাহজালালে মোবাইল চোর ধরলেন আনসার সদস্যরা
পল্লবীতে অস্ত্রধারীদের হামলা: ৫০ লাখ টাকা চাঁদা দাবি
পটিয়ায় শিশু ছাত্রকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক ও ছাত্র গ্রেফতার
জনপ্রশাসনে বড় রদবদল: ভোক্তা অধিকারে নতুন ডিজি, দুদকে ফরহাদ
ভাইরাল ভিডিওতে বরখাস্ত আরিফ উদ্দিন এবার ক্রয় শাখার পরিচালক
বৃষ্টিতে বাড়ল গণপরিবহন সংকট, নারী কর্মীদের ঘরে ফেরা দুর্ভোগ

আরও পড়ুন

তেজগাঁও বিভাগে অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আওতাধীন এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা।
বুধবার (২২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিভাগের অপরাধ প্রবণ এলাকাগুলোতে এই অভিযান চালানো হয়। মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর, হাতিরঝিল ও তেজগাঁও থানা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মো. নুর হোসেন ওরফে মুন্না, সেলিম ওরফে ডিপজল, জুয়েল মিয়া এবং দীপঙ্কর চন্দ্র দাশ ওরফে অভি সহ বিভিন্ন বয়সীর ৫৭ জন রয়েছেন।
থানা ভিত্তিক গ্রেফতারের বিবরণে দেখা যায়, মোহাম্মদপুর থানা ২৮ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৭ জন, আদাবর থানা ৫ জন, হাতিরঝিল থানা ৪ জন এবং তেজগাঁও থানা ৩ জনকে গ্রেফতার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
সম্পর্কিত খবর
শাহজালালে মোবাইল চোর ধরলেন আনসার সদস্যরা
পল্লবীতে অস্ত্রধারীদের হামলা: ৫০ লাখ টাকা চাঁদা দাবি
পটিয়ায় শিশু ছাত্রকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক ও…
জনপ্রশাসনে বড় রদবদল: ভোক্তা অধিকারে নতুন ডিজি, দুদকে…
ভাইরাল ভিডিওতে বরখাস্ত আরিফ উদ্দিন এবার ক্রয় শাখার…
বৃষ্টিতে বাড়ল গণপরিবহন সংকট, নারী কর্মীদের ঘরে ফেরা…